বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

কর্পোরেট ডেস্ক: কর্মীদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সাথে চুক্তি করেছে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল)।

এই চুক্তির অংশ হিসেবে, এইচপিএলের কর্মীদের চিকিৎসা, দুর্ঘটনা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন মেটলাইফ থেকে। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার জন্য মেটলাইফকে নির্বাচন করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

১৯৯৬ সালে তাদের ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট প্রতিষ্ঠা করে এইচপিএল। তখন থেকেই দেশের স্বাস্থ্যখাতে সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে, দেশের ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

বাংলাদেশে মেটলাইফ ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ৩,০০,০০০-এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বীমা সেবা প্রদান করছে। ২০২৩ সালে মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা বীমা থেকে ২,৯৮১ কোটি টাকা পেয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মো. হালিমুজ্জামান, মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী এবং হেড অব এমপ্লয়ী বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান সহ উভয় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ