বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক ও এসএসএল কমার্সের ওমনি চ্যানেল সলিউশন চুক্তি স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং এসএসএল কমার্স এর ওমনি চ্যানেল সলিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং এসএসএল কমার্স এর গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে, প্রিমিয়ার ব্যাংকের বিদ্যমান মার্চেন্ট/পার্টনারের কাছ থেকে যেকোনো পন্য ক্রয়ে ব্যাংকের গ্রাহকদের অর্থ আদান প্রদানকে আরও সহজ করতে এসএসএল কমার্স -এর ওমনি চ্যানেল সলিউশনটি ব্যাংকের অ্যাপ পিমানি এবং অন্যান্য প্ল্যাটফর্মের সাথে একযোগে কাজ করবে। এই সন্নিবেশিত প্ল্যাটফর্মটি আইএসপি, বীমা, শিক্ষা এবং টিকিট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের বাণিজ্যিক ব্যবস্থা আরও সহজ এবং বেগবান করবে।

ব্যাংকের এসইভিপি ও কর্পোরেট লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল বাতিন চৌধুরী, এসইভিপি ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ; এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো: মারুফুর রহমান খান; ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি, আইটি বিভাগ প্রধান মোঃ সাব্বির হাসান চৌধুরী এবং এসএসএল কমার্স -এর পার্টনারশিপ ম্যানেজমেন্ট প্রধান মোঃ রাহাত মাসুদ, ই-কম প্রধান মোঃ সগির আহমেদ, ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিস প্রধান মহিউদ্দিন তৌফিক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ