বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ইসি মিটিং অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ কমিটির সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। সভায় ব্যাংকের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম বলেন, ব্যাংকের বর্তমান অবস্থায় গ্রাহকের আস্থা ও বিশ্বাস রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে ব্যাংকে যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সম্মানিত গ্রাহকদেরকে আরেকটু ধৈর্য ধরে ব্যাংকের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।

সর্বশেষ পাওয়া সংবাদ