বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি বিশেষ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (১৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে এ নির্দেশনা মূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মোঃ মাহবুব কাশেম, মোঃ গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। এসময় তারা বর্তমান আর্থিক খাত বিশ্লেষণ পূর্বক আইএফআইসি ব্যাংকের করণীয়সহ গ্রাহকের আমানতের সুরক্ষা ও গ্রাহকসেবার মান আরো উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন এবং তা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করেন।

সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ