বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

বিএইচবিএফসি’র প্রকল্প পরিচালক হলেন নজরুল ইসলাম

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলামকে বিএইচবিএফসি’র ‘রুরাল এন্ড পেরি আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়’- এর পূর্ণকালীন প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)’র অর্থায়নে পাঁচ বছর মেয়াদী এ প্রকল্প আগামী ৩০ জুন ২০২৯-এ শেষ হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করে।

মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে বিএইচবিএফসি’র আইসিটি (সিস্টেম ও অপারেশনস) বিভাগ এবং বৈদেশিক অর্থায়ন ও প্রকল্প ইউনিট এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ