বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক ও লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের মাঝে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে একটি চুক্তিপত্র স্বাক্ষর করে।

এই চুক্তির অধীনে প্রিমিয়ার ব্যাংকের সকল কর্মকর্তা এবং গ্রাহকদের সন্তানদের স্কুল ভর্তি ফি, সিকিউরিটি ডিপোজিট এবং প্রশাসনিক খরচ ১০০% মওকুফ করা সহ মাসিক টিউশন ফিতেও বিশেষ ছাড় দিবে লর্ডস স্কুল।

ব্যাংকের এসইভিপি ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিফাত লাইলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও কর্পোরেট লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল বাতিন চৌধুরী, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি ও আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী এবং লর্ডস স্কুলের রুমানা আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ