বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইন-চার্জদের একটি মতবিনিময় সভা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করা হয়। পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে চেয়ারম্যান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন, খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে জোর প্রচেষ্টা অব্যহত রাখতে গুরুত্ব প্রদান করেন।

ব্যাংকের সামগ্রিক অবস্থা এবং বিরাজমান বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সংকট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। প

র্ষদের সদস্য মুঃ মাহমুদ হোসেন, এফসিএ, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, নুরুল ইসলাম খলিফা, মোঃ জামাল মোল্লা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ