বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

‘আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক : ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য যৌথভাবে ১ম স্থানসহ তিন ক্যাটাগরীতে ২৪তম ‘আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটাগরীতে ধারাবাহিকভাবে চতুর্থবারের মত ১ম স্থান (গোল্ড), কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার্স ক্যাটাগরীতে ২য় স্থান (সিলভার) এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরীতে যৌথভাবে ১ম স্থান (গোল্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আইসিএবি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৪তম ‘আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় মঞ্চে পুরস্কার গ্রহণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএমএ, রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাইন্টস অ্যান্ড রিপোর্টস এর চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, আইসিএবি এর সভাপতি মোাহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, এম. আখতার হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ