বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

বন্যাকবলিত এলাকায় আইএফআইসি ব্যাংকের মেডিকেল ক্যাম্প

কর্পোরেট ডেস্ক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে ত্রাণ তহবিল কার্যক্রমের পাশাপাশি মেডিকেল সেবা প্রদান করছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এ লক্ষ্যে অতি সম্প্রতি (গত ৬ সেপ্টেম্বর ২০২৪) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক।

সাহেবদিনগর উন্নয়ন ফোরামের সঙ্গে যৌথ উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন শপথ সংঘ এর সহায়তায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

দিনব্যাপী আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় চার শতাধিক স্থানীয় নারী-পুরুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও ফ্রি ঔষধ সেবা গ্রহণ করেন। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলেতে ক্ষতিগ্রস্ত পরিবারেরগুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ