বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন পরিচালনা পর্ষদের সাথে ৯ সেপ্টেম্বর ব্যাংকের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মিসেস মাকসুদা বেগম, মোঃ আনোয়ার হোসেন, এফসিএ এবং মোঃ মোরশেদ আলম খন্দকার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের সাথে যুক্ত ছিলেন সকল শাখার অপারেশন ম্যানেজার, জিবি ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ক্যাশ ইনচার্জগণ এবং উপশাখাসমূহের ইনচার্জবৃন্দ।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম ব্যাংকের সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের প্রতি তাঁদের অকুন্ঠ আস্থা ও ভালোবাসার জন্য। গ্রাহকদের ধৈর্যশীলতার ভূঁয়সী প্রশংসা করে তিনি গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও শাখা উপশাখার সকল কর্মকর্তা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন তা প্রশংসনীয়। তিনি বলেন নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন ফিরে আসবে এবং ব্যাংকটি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে।

সর্বশেষ পাওয়া সংবাদ