বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলাসহ ব্যবসা পরিচালনায় কোন বিধি নিষেধ থাকছে না: গভর্নর

কর্পোরেট ডেস্ক : ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এখন থেকে ইসলামী ব্যাংকের ঋণপত্র খোলাসহ ব্যবসা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কোন বিধি নিষেধ থাকছে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পরিষদের মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসময় ইসলামী ব্যাংকের দৈনন্দিন স্থিতি ইতিবাচক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

আমানতকারীদের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সুরক্ষিত আছে। গ্রাহকদের চাহিদা পূরণের জন্য ইসলামী ব্যাংকের নিজস্ব ফান্ডই যথেষ্ট। তবে প্রয়োজন হলে তারল্য সহায়তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে বিবেচনা করবে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভা শেষে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের বিরাজমান সুবিধা নিয়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেছে। ব্যাংকের পারফরমেন্স ও ব্যাবসায়িক অর্জনের মাধ্যমে ইসলামী ব্যাংক কোটি কোটি গ্রাহকের আস্থার কারণে দ্রুততম সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে।

সর্বশেষ পাওয়া সংবাদ