বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় (৫১৭তম) সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অব.) ডাঃ মোঃ রেজাউল হক, মিসেস মাকসুদা বেগম, মোঃ আনোয়ার হোসেন, এফসিএ এবং মোঃ মোরশেদ আলম খন্দকার। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাজমুল আহসান, এফসিএস।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। গ্রাহকের আস্থা ও বিশ^াস ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে ব্যাংকের সুদিন ফিরিয়ে আনতে আমানত সংগ্রহ ও খেলাপি বিনিয়োগ আদায়ের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ