বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের এই সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের সদস্য মোঃ জামাল মোল্লা, নুরুল ইসলাম খলিফা, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, মুঃ মাহমুদ হোসেন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ে সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ