বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

রেমিট্যান্স আহরণে এনআরবিসি ব্যাংক ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ’র মধ্যে চুক্তি

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ, এর মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমদ ও প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর পরিচালক মোহাম্মদ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্লাসিড এক্সপ্রেস, ইউএস রেমিট্যান্স এর জন্য ক্রস-বর্ডার পেমেন্ট এর একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা সারাবিশ্বে অনলাইনে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। চুক্তির আওতায় প্লাসিড এক্সপ্রেস, ইউএস এর মাধ্যমে প্রবাসীরা এনআরবিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠাতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, সিআরএমডি-১ এর প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ,কর্পোরেট ব্যাকিং বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, ট্রেজারি বিভাগের প্রধান আব্দুল গফুর রানা, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিবুল আলম, রেমিট্যান্স বিভাগের প্রধান জাকারিয়া মাহমুদ, ট্রেজারি বিভাগের চিফ ডিলার জমির উদ্দিন ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ এর কান্ট্রি প্রধান ফারুক হেলালী উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ