শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের নির্বাহীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের বিভাগীয় প্রধান এবং ঢাকাস্থ শাখা প্রধানদের এক মতবিনিময় সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুল হক, ইসি কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম উপস্থিত নির্বাহীদের উদ্দেশ্যে বলেন, নবগঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের স্বাভাবিক কর্মকা- পরিচালনার লক্ষ্যে সবধরণের সহযোগিতা প্রদান করবে। তিনি ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, শীঘ্রই গ্রাহকদের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরে আসবে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সকল কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্ব বজায় রেখে শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এরপর উপস্থিত নির্বাহীগণ নবগঠিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ