শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। নতুন পরিচালনা পর্ষদ এর ২৫তম জরুরী সভা রবিবার (২৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইসলামী লাইফ এর নিজস্ব টাওয়ারে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সন্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ফখরুল ইসলাম এবং সন্মানিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন।

সভায় নতুন পর্ষদের সদস্য মিসেস নাজনীন হোসেন, জনাব মোহাম্মদ শামছুল হক, আলহাজ্ব মোঃ হেলাল মিয়া, মিসেস আয়েশা হুসনে জাহান ও মিসেস মুসলিমা শিরিন। স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডাঃ শাহিন সুলতানা জলি, এমবিবিএস, ডিডিভি ও জনাব মোঃ মোশাররফ হোসেন।

ফারইস্ট ইসলামী লাইফ এর নবগঠিত পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানীটি অচিরেই গ্রাহক এবং জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।

মাননীয় ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতি যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ এর যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ