শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

বন্যাদুর্গতদের সহায়তায় ৩ কোটি টাকা দিল সাউথইস্ট ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. বন্যা ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে “প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে” নগদ ২ কোটি টাকা (দুই কোটি টাকা) মাত্র অনুদান প্রদান করেছে।

এছাড়াও ব্যাংকের সিএসআর তহবিল থেকে দেশের ১০ টি জেলা যথাক্রমে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সহায়তার লক্ষ্যে ১ কোটি টাকার (এক কোটি) বিভিন্ন খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হচ্ছে। উক্ত জেলাগুলো প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ