শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের বোর্ড সভায় বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা অনুমোদন

কর্পোরেট ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মোঃ আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

‌‌‌

▐ সর্বশেষ পাওয়া সংবাদ