শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

কেরানীহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২২তম শাখার শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ২২২তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ্ব খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ¦ আহামেদুল হক, আলহাজ¦ লিয়াকত আলী চৌধুরী ও আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ।

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল মাস্টার, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালেক এবং সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট আলহাজ¦ খলিলুর রহমান কেরানীহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিকে স্বাগত জানান। গ্রাহকবান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলেও তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ