শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

‘আইপিডিসি জয়ী’র নতুন লোগো উন্মোচন

কর্পোরেট ডেস্ক: নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবসায়িক লোন সেবা প্ল্যাটফর্ম ‘জয়ী’র নতুন লোগো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। লোগোটির ডিজাইনে নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সংকল্পের প্রতীক হিসেবে ‘জয়ী’-কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

আইপিডিসি জয়ী মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে লোন সেবার প্ল্যাটফর্ম যা একই সাথে নারী উদ্যোক্তাদের দক্ষতাগত উন্নয়ন ও ব্যবসায়িক পরামর্শ প্রদানের মাধ্যম হিসেবেও কাজ করে। ২০১৮ সালে শুরু হওয়া ‘জয়ী’র কাজের আওতাকে চারটি ভাগে ভাগ করা যায়- অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু বিজনেস সাপোর্ট এবং অ্যাক্সেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। সম্প্রতি আইপিডিসি ঢাকার মিরপুরে নারী উদ্যোক্তাদের জন্য ‘জয়ী 360’ নামে একটি বিশেষায়িত উপশাখা চালু করে যা ‘জয়ী’র কার্যপরিধিকে আরও অর্থবহ করেছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “জয়ীর এই নতুন লোগোটি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য আমাদের নিবেদনের একটি প্রতীক। আমরা নারীদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং উদ্যোগক্তা হিসেবে সফল হতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন লোগোর উন্মোচনের মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ তৈরিতে আইপিডিসি’র চলমান প্রচেষ্টা নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ