শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও জেনেক্স ইনফোসিসের চুক্তি

কর্পেোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও জেনেক্স ইনফোসিস পিএলসির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের অ্যাকোয়ারিং পেমেন্ট গেটওয়েকে জেনেক্সের ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস (ইএফডি) মেশিনগুলিতে একীভূত করা হবে। জেনেক্স তাদের ব্যাপক নেটওয়ার্কে সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ড লেনদেন পরিচালনা করবে, যা ব্যবসায়িদের ভ্যাট চালান তৈরিকে সহজতর এবং কার্যকরী করবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং জেনেক্স ইনফোসিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ জালাল উদ্দিন স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করছেন।

এই অংশীদারিত্বটি দেশের নগদবিহীন সমাজ গঠনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, এটি খুচরা বিক্রেতাদের ভ্যাট সংগ্রহ প্রক্রিয়াকে শক্তিশালী করবে, যার ফলে সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে।

এই চুক্তি সাউথইস্ট ব্যাংকের উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি এবং দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরকে সমর্থন করার চলমান প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ