শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট এর শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক : গ্রাহক যেখানেই থাকুকনা কেন মোবাইল ফোনে কিংবা ডেস্কটপে কয়েকটি ক্লিক করেই ব্যাংক একাউন্ট খোলার সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে এলো প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট।

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও জনাব সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো: মারুফুর রহমান খান; ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি, আইটি বিভাগ প্রধান মোঃ সাব্বির হাসান চৌধুরী; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “আই ব্যাংকিং (ডেস্কটপ ভার্সন) এবং মোবাইল অ্যাপ পিমানি দিয়ে যেকোনো গ্রাহক ঘরে বসেই ডিজিটাল স্বাক্ষর সুবিধা ব্যাবহার করে দ্রুত এবং নিরাপদে নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। কনভেনশনাল কিংবা ইসলামিক যেকোনো অ্যাকাউন্ট খোলা মাত্রই লেনদেন করার সুবিধা এবং পিমানি অ্যাপ ব্যবহারের মাধ্যমে যাবতীয় ডিজিটাল লেনদেন করার সুযোগ আছে প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট সার্ভিসে।“

▐ সর্বশেষ পাওয়া সংবাদ