শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সেলিম রহমান। রবিবার (১৮ আগস্ট) পরিচালনা পর্ষদের ৪০৩তম সভায় তিনি নির্বাচিত হন।

আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, কেডিএস এক্সেসরিজ লিঃ, কেডিএস এ্যাপারেলস লিঃ, কেডিএস লজিস্টিকস লিঃ, কেডিএস আইডিআর লিঃ, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, স্টিল এক্সেসরিজ লিঃ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিঃ।

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ