শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকে ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে এক মতবিনিময় সভা রোববার (১১ আগস্ট) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান এবং মোহাম্মদ হাবীবুর রহমান। সভায় ব্যবস্থাপনা পরিচালক নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে শীঘ্রই ব্যাংকিং খাতসহ দেশের সর্বক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে।

তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশ গঠনে আর্থিক খাতের গুরুত্ব অপরিসীম, তাই ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব বজায় রেখে নব উদ্যমে কাজ করার আহবান জানান তিনি। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আমানত সংগ্রহ ও রেমিট্যান্স আহরণসহ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ইউনিট প্রধানদের সাথে আলোচনা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ