শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন বাংলাদেশ অর্থনীতি সমিতির

কর্পোরেট ডেস্ক: প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তাঁকে এবং তাঁর উপদেষ্টাবৃন্দকে বাংলাদেশের অর্থনীতিবিদদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’ আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।

সমিতি বিশ্বাস করে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সুযোগ্য নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিরাজমান আর্থ-সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে জনকল্যাণধর্মী উন্নয়ন নিশ্চিত করতে সফল হবে।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন সময় সমিতির কার্যনির্বাহক কমিটিতে থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ড. সালেহউদ্দিন আহমেদ সমিতির নানা কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখেছেন। বংলাদেশ অর্থনীতি সমিতি সে জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ