শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

২০২৪ এ অর্ধবার্ষিকে আইপিডিসি’র পারফরম্যান্স পর্যালোচনা

কর্পোরেট ডেস্ক: অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির মাঝেও ২০২৪ এর প্রথমার্ধ শেষে আইপিডিসি ফাইন্যান্স প্রশংসনীয় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। বিগত বছরের অর্ধবার্ষিকের তুলনায় আইপিডিসি’র ২০২৪ এর অর্ধবার্ষিকে মুনাফায় ৯.৩% প্রবৃদ্ধি ঘটে মুনাফা দাঁড়িয়েছে ১৫৩৮ মিলিয়ন টাকা। রেট ক্যাপের অনুপস্থিতিতে লোনের বর্ধিত ইন্টারেস্ট রেট এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা লোন ও ডিপোজিটের ইন্টারেস্টের ব্যবধান বৃদ্ধি করে গোটা আর্থিক প্রতিষ্ঠান খাতকেই বর্ধিত নীট ইন্টারেস্ট আয়ে সহায়তা করেছে।

২০২৩ এবং ২০২৪ এর দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে তুলনা করলে দেখা যায় চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে বিগত বছরের একই সময়কাল থেকে ২৫.৮% বেশি আয় অর্জন সম্ভব হয়েছে। এই উর্ধ্বগামী চিত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখা আরেকটি প্রভাবক হলো বিনিয়োগ আয়ের বৃদ্ধি যা ২০২৩ এর অর্ধবার্ষিকের থেকে ১১৪.৬% বেড়ে ২১৮ মিলিয়নে দাঁড়িয়েছে, যা কিনা বিগত বছরের একই সময়কালে ছিল ১০১ মিলিয়ন টাকা। এই বিরাট উল্লম্ফনের অন্যতম কারণ সরকারি ট্রেজারি বিলের রেটের ঊর্ধ্বগতি যেখান থেকে আইপিডিসি ইন্টারেস্ট আয় করেছে প্রায় ৮৪ মিলিয়ন টাকা। দক্ষ ব্যবস্থাপনা এবং পরিচালন ব্যায়ের হ্রাসও বেশ বড়ো অবদান রেখেছে যা প্রতীয়মান হয় এ বছরের প্রথমার্ধ শেষে অপারেটিং ব্যায়ের ৮.৯% হ্রাসপ্রাপ্তিতে। বিগত বছরের তৃতীয় কোয়ার্টারের সাথে তুলনা করলেও দেখা যায় অপারেটিং খরচ কমেছে ৮.৪%। এই সমস্ত কারণ মিলিয়ে অর্ধবার্ষিকে এসে অপারেটিং মুনাফা বেড়েছে ৩৪.৪% যার ফলে বিগত বছরের একই সময়কালের তুলনায় সার্বিক মুনাফা বেশি অর্জন সম্ভব হয়েছে। বিগত বছর এ সময় যে নীট মুনাফা ছিল ৯৫ মিলিয়ন, এ বছর তা হয়েছে ১০৩ মিলিয়ন। গত বছরের একই কোয়ার্টারের তুলনায় মুনাফা বৃদ্ধি পেয়ছে ৬.৪%।

অর্থনৈতিক সংকট এবং মার্কেটের বৈরী অবস্থা সত্ত্বেও আইপিডিসি গ্রাহকদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর এ পর্যন্ত ১০,১১৩ মিলিয়ন টাকার নতুন ডিপোজিট আইপিডিসি অর্জনে সক্ষম হয়েছে ২৩৫০ জন কাস্টমার থেকে, যা এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ