শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন এএমডি শাব্বির আহমেদ

কর্পোরেট ডেস্ক: বিশিষ্ট ব্যাংকার শাব্বির আহমেদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ পদে নিয়োগের আগে তিনি ৮ এপ্রিল ২০১৯ তারিখ থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শাব্বির আহমেদ বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিঃ এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিং কার্যক্রমে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

শাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ