শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে শুক্রবার (১২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ ও ২৩৬টি উপশাখার ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলনে ২০২৪ সালের প্রথম ছয় মাসের ব্যাংকের ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সকলের প্রচেষ্টায় আমরা বছরের প্রধমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরনসহ বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি লক্ষনীয়। সকলের প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংক সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ