শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

বাগেরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

শনিবার (২৯) জুন বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের নেতৃত্বে জেলার ২০টি তফসিলি ব্যাংককে নিয়ে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনালী ব্যাংকের ডিজিএম সুকুমার রায়, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ মফিজুল ইসলাম, কৃষি ব্যাংকের ডিজিএম দেবদাস সরকার এবং অগ্রণী ব্যাংকের এজিএম বিপুল মন্ডল।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মো. আব্দুল মান্নাফ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, বাগেরহাটের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাগেরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কনফারেন্সে স্কুল ব্যাংকিং সুবিধা এবং একাউন্ট বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ