শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

বরিশাল সরকারি মহিলা কলেজকে আইএফআইসি ব্যাংকের কম্পিউটার প্রদান

কর্পোরেট ডেস্ক: ডিজিটাল ট্রান্সফরমেশনের এ যুগে নারীদের প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে ১৪১৫ এর অধিক শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি।

“প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে সম্প্রতি বরিশাল সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের নিকট দুটি কম্পিউটার উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসাঃ সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ জোবায়ের হোসেন, কলেজটির শিক্ষকমন্ডলী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ