বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

কৃষি খাতে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ বাংলাদেশ ব্যাংকের ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে কৃষি বিনিয়োগ বিতরণ করতে পারবে।

গত ৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আাজাদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ