বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

কাঁদার মধ্যে লুকিয়ে রাখা ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে স্বর্ণের চোরাচালানটি আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। সীমান্তের ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে স্বর্ণের বারগুলো পলিথিনের ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত ছিল।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ী নামক স্থানে ইছামতি নদীর পাড়ে কাঁদার মধ্যে তিনটি বড় ও তিনটি ছোট মোট ছয়টি স্বর্ণের বার পলিথিনের ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় লুকায়িত আছে। ওই স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় মাটিতে পুতে রাখা হয়েছিল।

image-84

টালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওজন ৩ কেজি ৩৫৩ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২০ জন আসামীসহ ৪৯ কেজি ৭২৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য ৩৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৪৯৮ টাকা।

আরও পড়ুন:

শ্যামলীর এন আর ট্রাভেলস থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার, চালক-সুপারভাইজার আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি

সর্বশেষ পাওয়া সংবাদ