সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

আইসিএবি’র নতুন প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান, এফসিএ।

শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কাউন্সিল সভায় কাউন্সিলের সদস্যরা ২০২৩ সালের জন্য আইসিএবির সভাপতি ও ৩ জন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

এছাড়াও মোঃ ইয়াসিন মিয়া এফসিএ, এমবিএম লুৎফুল হাদী এফসিএ ও মোঃ জহিরুল ইসলাম এফসিএ-কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৩ সালের জন্য আইসিএবিকে নেতৃত্ব দিবেন।

এসময় উক্ত কাউন্সিল সভার সভাপতিত্ব করেন বর্তমান আইসিএবি সভাপতি মোঃ শাহাদাত হোসেন এফসিএ।

মোঃ মনিরুজ্জামান এফসিএ ২০২৩ সালের ১ জানুয়ারী আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর একজন সিনিয়র পার্টনার। তিনি ২০১৯ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে, মনিরুজ্জামান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একজন বোর্ড সদস্য । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম। তিনি স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের পদে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে দায়িত্ব পালন করেন।

মো. মনিরুজ্জামান এফসিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এসএম হল প্রাক্তন ছাত্র সমিতি এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

তিনি আইসিএবির একজন প্রাক্তন শিক্ষক। মনিরুজ্জামান আইসিএবির বিভিন্ন কমিটি যেমন ইনভেস্টিগেশন এন্ড ডিসিপিলিনারি কমিটি (আইডিসি), টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ কমিটি (টিআরসি), প্রফেশনাল ডেভলাপমেন্ট কমিটি (পিডিসি), কমিটি ফর স্মমল এন্ড মিডিয়াম প্রাকটিসনার (এসএমপি), মিডিয়া ও ব্র্যান্ডিং কমিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড (কিউএবি), এডিটরিয়াল বোর্ড, এর গুরুত্বপূর্ণপদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ