সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

রিপাবলিকানদের মতবিরোধ; আটকে গেল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন

ইমা এলিস, নিউ ইয়র্ক: রিপাবলিকানদের মতবিরোধে আটকে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন। তিন দফা ভোটাভুটির পরও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। ফলে স্থানীয় সময় বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়েছে। এতে করে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা জানতে অপেক্ষার পালা বাড়ল। এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে গত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান দল। সে হিসেবে দলটির প্রার্থী ম্যাকার্থিই স্পিকার হবেন বলে ধরে নেওয়া হচ্ছিল। তবে বাধ সাধে পরিষদে রিপাবলিকান সদস্যদের মধ্যে বিভক্তি।

স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ম্যাকার্থির কমপক্ষে ২১৮ ভোটের দরকার ছিল। মঙ্গলবার তৃতীয় দফা ভোটে তিনি পেয়েছেন ২০২ ভোট। রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডান পেয়েছেন ২০ ভোট। ম্যাকার্থিকে ভোট না দিতেই জর্ডানকে স্পিকার প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তাঁকে ভোট দেওয়া ২০ রিপাবলিকান সদস্য।

২১৮ ভোটের লক্ষ্য অবশ্য পূরণ করতে পারেননি প্রতিনিধি পরিষদের অন্য কেউও। পরিষদে ডেমোক্র্যাট দলের সব সদস্যই তাঁদের প্রার্থী হাকিম জেফরিসকে ভোট দিয়েছেন। ফলে সর্বোচ্চ ২১২ ভোট নিয়ে তিনি এগিয়ে রয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি স্পিকার নির্বাচিত হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ, পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নেই।

এদিকে নির্বাচনের বিষয়ে জিম জর্ডান বলেছেন, তাঁর স্পিকার হওয়ার কোনো সুযোগ নেই। বুধবার চতুর্থ দফা নির্বাচনে কেভিন ম্যাকার্থিকে সমর্থন দেওয়ার জন্য দলের সদস্যদের বলবেন তিনি। এমনকি দ্বিতীয় দফা নির্বাচনের আগেও তিনি বলেছিলেন, স্পিকার পদের জন্য ম্যাকার্থিই যোগ্য ব্যক্তি।

তবে কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যরা জর্ডানের কথা মানতে নারাজ। তাঁদের ভাষ্যমতে, মঙ্গলবার নেওয়া সিদ্ধান্ত থেকে পেছনে ফিরছেন না তাঁরা। এমনকি ম্যাকার্থির বিরুদ্ধে বুধবার আরও অনেকে দাঁড়াবেন বলে ধারণা করছেন। এমনই একজন রিপাবলিকান সদস্য বব গুড। তিনি বলেছেন, ম্যাকার্থির বিরুদ্ধে তাঁরা শেষ সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন।
গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন স্পিকার নির্বাচনের পথ তৈরি হয়। সে হিসেবেই মঙ্গলবার নির্বাচনের আয়োজন করা হয়েছিল। তবে এভাবে নির্বাচন মুলতবি ঘোষণা যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুবই বিরল। সবশেষ প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন মুলতবির ঘটনা ঘটেছিল প্রায় ১০০ বছর আগে, ১৯২৩ সালে।

আরও পড়ুন:

নিউইয়র্কের ৭৯ স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য মিলছে ‘হালাল খাবার’

সর্বশেষ পাওয়া সংবাদ