সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা আনÍর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বুধবার (৪ জানুয়ারি ২০২৩) ফিতা কেটে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ইসলামী ব্যাংকের ৬৭ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ন্যায় এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে এই স্টল। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেডেট চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। ব্যবসায়ীগণ তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন।

দেশব্যাপী ইসলামী ব্যাংকের সকল শাখায় হিসাব খোলার ফরম পূরণ, নগদ জমা, সিআরএম-এটিএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা। মেলার ভেতরে দিগন্তছোঁয়া হলরুমের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে এটিএম-সিআরএম বুথ। এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন।

এছাড়া সিআরএম এবং আইডিএম এর মাধ্যমে বিক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে দর্শনার্থীদের ভিড় ও বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩। ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্থাপনার মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম বাড়ানো এবং মানুষকে ব্যাংকিং সম্পর্কে সঠিক ধারণা দিতে প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ