মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অভিনেত্রী রিনা রহমান আর নেই বিশ্ববাজারে পোশাক রপ্তানি - সব বাধা পেরিয়েও দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ বিআইএন ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদের নির্দেশ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই
advertisement
কর্পোরেট

ইউসিবি ফাউন্ডেশন ও পিআইএফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা প্রদানের জন্য ইউসিবি ফাউন্ডেশন ও পিআইএফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের স্নাতক পর্যায়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে ইউসিবি ফাউন্ডেশন। ইউসিবির সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই প্রদান করা হবে। এ বৃত্তির আওতায় প্রতিমাসে ৪০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ জানুয়ারি ২০২৩) ইউসিবি প্রধান কার্যালয়ে এ ব্যাপারে পিআইএফ বাংলাদেশ (পেইট ফরওয়ার্ড)-এর সঙ্গে ইউসিবি ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ফাউন্ডেশনের পক্ষে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টিএম তাহমিদুজ্জামান ও পিআইএফ বাংলাদেশ এর পক্ষে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, পিআইএফের বাংলাদেশের চেয়ারম্যান অসীম কুমার রায়, কোষাধ্যক্ষ ও সমন্বয়ক মো. ইকবাল হোসেইন ভুঁইয়াসহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বলা হয়, সমাজের অনগ্রসর মানুষের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে কল্যাণ সাধন করা ইউসিবির অন্যতম উদ্দেশ্যে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের ভবিষ্যত প্রজন্মকে বিকশিত করতে দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ। স্বনির্ভর জাতি গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগকে ফলপ্রসূ করতে ইউসিবি ফাউন্ডেশন ও অগ্রনী ভূমিকা পালন করে এসেছে। কারণ শিক্ষাখাতে বিনিয়োগ ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। টাকার অভাবে যেসব শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারেনা, তাদের সহায়তা করতে পারলে তারা জাতির কল্যাণে অবদান রাখতে পারবে।

উল্লেখ্য, ইউসিবি ফাউন্ডেশন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর একটি দাতব্য উদ্যোগ যার মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক খাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

পক্ষান্তরে পিআইএফ ’বাংলাদেশ (পেইট ফরওয়ার্ড), সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সহায়তাকারী একটি উল্লেখযোগ্য সংস্থা।

সর্বশেষ পাওয়া সংবাদ