মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অভিনেত্রী রিনা রহমান আর নেই বিশ্ববাজারে পোশাক রপ্তানি - সব বাধা পেরিয়েও দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ বিআইএন ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদের নির্দেশ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নাহিদ রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) অতিরিক্ত পরিচালক নাহিদ রহমান পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (১ জানুয়ারি) তাকে এ পদে পদোন্নতি দেয় বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নাহিদ রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে যোগদান করেন। তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্রেষণে স্কলারশিপ নিয়ে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

নাহিদ রহমান বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে ও নবনিযুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের চিফ কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘসময় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কনটেন্ট, নির্দেশিকা ও গাইডলাইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার একাধিক আর্টিকেল/নিবন্ধ বিবিটিএ এবং বিআইবিএম কর্তৃক প্রকাশিত হয়েছে।

তিনি বুনিয়াদি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রশিক্ষণে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের নিয়ে দেশে ও বিদেশে কো-অর্ডিনেটর হিসেবে শিক্ষা সফরের আয়োজন ও অংশগ্রহণ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত ও মালয়েশিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ