সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

নারায়ণগঞ্জে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘পূর্বাচল শীতলক্ষা ইলেকট্রনিক্স’। উপজেলার পিতলগঞ্জ, ভক্তবাড়িতে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য। উদ্বোধন উপলক্ষ্যে এই শোরুমে ওয়ালটন প্রদত্ত সকল ক্রেতাসুবিধার পাশাপাশি সব পণ্যে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে।

সম্প্রতি ‘পূর্বাচল শীতলক্ষা ইলেকট্রনিক্স’ শোরুমের উদ্বোধন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, ব¯্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং অভিনেতা মামনুন ইমন।

সে সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা প্রমুখ।

‘পূর্বাচল শীতলক্ষা ইলেকট্রনিক্স’ শোরুমের স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান ভুঁইয়া এবং শামীম ভুঁইয়া। তারা জানান, সারা দেশের মতো রূপগঞ্জের পিতলগঞ্জেও ওয়ালটন পণ্যের বিপুল ক্রেতা রয়েছেন। তারা যাতে হাতের নাগালে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডের সব ধরনের পণ্য ও সেবা পেতে পারেন, সেজন্য বিশাল এই শোরুম চালু করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে এই শোরুম থেকে ক্রেতাদের জন্য সব ধরনের পণ্য কেনায় ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। এর সঙ্গে ক্রেতারা কোম্পানি প্রদত্ত অন্যান্য সব সুবিধাও পাচ্ছেন।

‘পূর্বাচল শীতলক্ষা ইলেকট্রনিক্স’ শোরুমের উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পারফর্ম করেন অভিনেত্রী আনিকা কবির শখ, অভিনেতা নিরব, কণ্ঠশিল্পী পথিক নবী, বাউল চিশতি ও আতিক ডালিম এবং কৌতুকাভিনেতা আবু হেনা রনি

সর্বশেষ পাওয়া সংবাদ