সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭ টি নতুন উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম সকল কর্মকর্তাকে গ্রাহকদের সততা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের পরামর্শ দেন এবং গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকের প্রযুক্তিবান্ধব অনেক সেবা আছে। তিনি সেসব সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, বছরের শুরুতেই আমরা ৭ টি উপশাখা উদ্বোধন করেছি। আরো ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। এভাবে আমরা দেশব্যাপী আমাদের পরিধি সম্প্রসারণ করছি। উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

নতুন ৭টি উপশাখা হচ্ছে- বগুড়ার শিবগঞ্জের মোকামতলায়, পাবনার চাটমোহর নতুন বাজারে, জয়পুরহাটের জিন্দাপুরের মোলামগাড়ীহাটে, চাঁদপুরের কচুয়ায় আশ্রাফপুর বাজারে, হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজারে, নোয়াখালীর চাটখিলে সোমপাড়া বাজারে এবং বাগেরহাটের কচুয়ার সাইনবোর্ড বাজারে।

সর্বশেষ পাওয়া সংবাদ