সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

নবম বারের মতো সেরা করদাতার স্বীকৃতি পেলো বিএটি বাংলাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২১-২২ অর্থবছরের জন্য ‘অন্যান্য’শ্রেণিতে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছে বিএটি বাংলাদেশ। রাষ্ট্রীয় কোষাগারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৪ সাল থেকে টানা নয় বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এবং অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন। এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের হেড অব ফাইন্যান্স জনাবা আমান মুস্তাফিজ এবং করপোরেট ফাইন্যান্স কন্ট্রোলার জনাব আশরাকাত হোসেন।

এ নিয়ে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম মইন উদ্দীন বলেন, “আবারও সর্বোচ্চ করদাতার পুরস্কার পাওয়ায় আমরা আনন্দিত। সবসময়ের মতো এবারও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের বিশ্বাস, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রবৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রীয় কোষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, নিশ্চিতভাবেই এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ভ্যাট, সম্পূরক শুল্ক, আয়কর ও অন্যান্য ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২৮ হাজার ২শ’ ৮০ কোটি টাকা জমা দিয়েছে বিএটি বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ