সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের মেট্রোরেল বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় প্রথম ট্রেনটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে আগাঁরগাওয়ের উদ্দেশে ছেড়ে আসে। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আজ আগারগাঁও থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল ৮টা ১৮ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ৮টা ২২ মিনিটে। এছাড়া তৃতীয় ট্রেন ছাড়বে সকাল ৯টা ২৬ মিনিটে। প্রথম ট্রেনে ৭৫ জন ও পরবর্তীতে প্রতিটি ট্রেনে ৫০ জন করে যাত্রীরা যেতে পারবেন।

image-54

মেট্রোরেলে চড়তে এরই মধ্যে আগারগাঁও স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। আগারগাঁও স্টেশনে দেখা গেছে, মেট্রোরেলে চড়তে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। কেউ অফিসগামী, কেউবা এসেছেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য শুধু মেট্রোরেলে ঘোরা।

তেমন এক যাত্রী জানান, মেট্রোরেলে ওঠার সাক্ষী হতে তিনি মগবাজার থেকে খুব ভোরে উত্তরা স্টেশনে এসেছেন। তার অনুভূতি জানতে চাইলে বলেন, “এটা বলে বুঝানো যাবে না।”

আরও পড়ুন: বাংলাদেশের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো: প্রধানমন্ত্রী

উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশন রয়েছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে এই স্টেশনগুলো খোলা হবে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে মেট্রোরেলের শিডিউল নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকছে না। মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধীদের জন্যও ছাড় আছে।

image-55

উল্লেখ্য, আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। কমলাপুর পর্যন্ত রেল আসতে মোট ৭০ মেগাওয়াট চাহিদার মধ্যে ৩৫ মেগাওয়াট সরবরাহ করবে ডেসকো আর বাকিটুকু দেওয়ার কথা রয়েছে ডিপিডিসির।

আরও পড়ুন:

মেট্রোরেলের ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট অবমুক্ত

যাত্রা শুরু মেট্রোরেলের, প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ