সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইএসও সনদ অর্জন

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক আইএসও/আইইসি ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিষ্টেমের মূল্যায়নে এই সনদ প্রদান করা হয়। এই সনদ প্রাপ্তির ফলে গ্লোবাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংকিং তথ্য-প্রযুক্তি সুরক্ষার স্বীকৃতি অর্জন করলো।

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাতের হাতে সনদ তুলে দেন ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউনিসার্ট)-এর পরিচালক আব্দুল কাদের।

সনদ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইউনিসার্ট-এর এশিয়া অঞ্চলের পরিচালক ইঞ্জিঃ মোঃ লিয়াকত আলী, লেঃ কর্ণেল মাকসুদুল হক, চেয়ারম্যান, ইমপারশিয়ালিটি কমিটি এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ