সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সিটি ব্যাংক ও বিএফডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি সিটি ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক সরকার কর্তৃক জারিকৃত ফ্রিল্যান্সার আইডি যাচাই করার অনুমতি পাবে। এটি সিটি ব্যাংকের সকল শাখা থেকে ফ্রিল্যান্সারদের আমানত, ঋণ, কার্ড এবং ব্যাংকিং পরিষেবার সুষ্ঠু পরিচালনা প্রদান নিশ্চিত করবে।

ফ্লাগশিপ পণ্য, ফ্রিল্যান্সার ডিপোজিট প্রোডাক্ট ফ্রিল্যান্সারদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেবে। এই ফ্রিল্যান্সার গ্রাহকদের দুটি অ্যাকউন্ট দেয়া হবে-ফ্রিল্যান্সার ERQ অ্যাকাউন্ট এবং ফ্রিল্যান্সার সেভিংস অ্যাকাউন্ট।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফের উপস্থিতিতে হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার ও ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ