সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

বিএসইসি’র চেয়ারম্যানের সাথে ডিএসই’র নব-নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালকের সাক্ষাৎ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিভিন্ন সেক্টর থেকে আসা স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত হয় ডিএসই’র পরিচালনা পর্ষদ। তাদের সাথে আছে পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডার পরিচালকবৃন্দ।

মূলত স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুঁজিবাজারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়৷ স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার পরিচালকরা বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বাজারের গতিশীলতা আনার কাজ করবে। আমাদের সকলের উদ্দেশ্য পুঁজিবাজারকে বিশ্বমানের দিকে এগিয়ে নেয়া। এর জন্য বিএসইসি’র পক্ষে সব ধরণের সহযোগিতা অব্যহত আছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ডিএসই’র নব-নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাকিল রিজভী এবং মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে পুঁজিবাজার উন্নয়নে আইনগত ও অবকাঠামোগত নানাবিদ সংস্কার করেছে। ফলে পুঁজিবাজারের ভিত অনেক মজবুত হয়েছে, যা ভবিষ্যতে পুঁজিবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে৷

ডিএসই’র পরিচালকবৃন্দ পুঁজিবাজারে বর্তমান ক্রাইসিস থেকে কিভাবে উওরণ ঘটানো যায় সে বিষয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতাশা ব্যক্ত করেন।

সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের এই সম্ভাবনাময় খাতকে পুঁজি উত্তোলনের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৩০ এবং ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশে অর্থনীতির অন্যান্য সেক্টরগুলো যে গতিতে এগিয়ে যাচ্ছে, দেশের পুঁজিবাজারকেও একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ