রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : এনসিসি ব্যাংকের ঋণ, সিএমএসএমই বিভাগের শীর্ষ নির্বাহীবৃন্দসহ অন্যান্য সিনিয়র ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দদের অংশগ্রহণে “ডিফারেন্ট সিএমএসএমই রিফাইন্যান্স এন্ড ক্রেডিট গ্যারান্টি স্কীম অব বাংলাদেশ ব্যাংক” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও মোঃ রাফাত উল্লা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক মোঃ শামস্ তিবরীজ ভূঁইয়া ও ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক মোঃ অলিউল ইসলাম কর্মশালায় বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বর্তমানে ব্যাংকিং ব্যবসায় সিএমএসএমই এর গুরুত্ব তুলে ধরেন এবং এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান বিভিন্ন সিএমএসএমই রিফাইন্যান্স এবং ক্রেডিট গ্যারান্টি স্কীম এর বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ