রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের কর্মীদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান

কর্পোরেট সংবাদ ডেস্ক : আইএফআইসি ব্যাংকের কর্মীবৃন্দের মেধাবী সন্তানদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমানের ও-লেভেল, এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফলের স্বীকৃতিস্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) আইএফআইসি টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ মঈন উদ্দীন, সৈয়দ মনসুর মোস্তফা, মনিতুররহমান, মানবসম্পদ বিভাগের প্রধানকে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।

বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিগত তিন বছর এই সম্মাননা প্রদান স্থগিত ছিলো। এ বছর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হলো। দুই পর্বের এ আয়োজেন গত ২৮ জানুয়ারি অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ