শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল মুদারাবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ‘রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল’-এর আওতায় ইসলামী শরী’আহ মোতাবেক রেস্ট্রিক্টেড মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখা এবং রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের, রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ