শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

রানার অটোমোবাইলস পিএলসি ও উত্তরা মোটরস কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক: রানার অটোমোবাইলস পিএলসি-এর সাথে উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেডের বিশ্ববিখ্যাত বাজাজ থ্রী-হুইলার বিপণনের জন্য পরিবেশক নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়।

বুধবার (১ ফেব্রুয়ারী ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সুবীর চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালক এইচ আর এন্ড এডমিন রূদাবা তাজিন, সিএফও সনদ দত্ত, হাসিবুর রহমান সুবিন হেড অফ সেলস।

উত্তরা মোটরস কর্পোরেশনের পক্ষে ছিলেন চেয়ারম্যান মতিউর রহমান, নির্বাহী পরিচালক কাজী এমদাদ হোসেন, পরিচালক নাঈমুর রহমান, পরিচালক অর্থ ও প্রশাসন হুমায়ুন কবির চৌধুরী। উল্লেখ্য আগামী ১১ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশের প্রথম থ্রী-হুইলার উৎপাদন কারখানার শুভ উদ্বোধন ও বিপণন শুরু হবে রানার অটোমোবাইলস পিএলসি-এর ভালুকা কারখানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ