শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

রাজশাহীতে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক: অগ্রণী ব্যাংকের রাজশাহী ক্যান্টনমেন্ট শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ব্যাংক ভূমিকা পালন করছে।

সাধারণ জনগণের দোরগোড়ায় সার্বক্ষণিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটিএম বুথ বিশেষ অবদান রাখবে। দেশ ও জাতির সেবায় অগ্রণী ব্যাংক অতীতের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. সামছুল হক, উপমহাব্যবস্থাপক বাবুল মুহরী, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. আব্দুল মজিদ, রাজশাহী ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মো. হাতেম আলীসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ