শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এএমডি’র পদত্যাগ

কর্পোরেট সংবাদ সংবাদ : সোশ্যাল ইসলামী ব্যাংকের পদত্যাগী চেয়ারম্যান মোঃ মাহবুব উল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়ার পদত্যাগ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাঁদের পদত্যাগের বিষয়টি একান্তই তাঁদের ব্যক্তিগত ও নিজস্ব।

মোঃ মাহবুব উল আলম পদত্যাগ পত্রে তাঁর পারিবারিক সমস্যা ও পরিবারের সদস্যদের বিদেশে অবস্থানের বিষয়টি উল্লেখ করে শারীরিক ও মানসিক বিপর্যস্ততার কথা বলে পরিচালনা পর্ষদের কাছে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে পরিবারে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, প্রবাসে বসবাসরত এক মেয়ের সংসার ভেঙ্গে যায় । তাঁদের দুই বছরের একটি বাচ্চাও আছে। পুরো বিষয়টি পরিবারকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে শারীরিক ও মানসিকভাবে তিনি দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছেন। তিনি দু’বার কোভিড আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে নানা সমস্যা দেখা দেয়ার কথাও বলেন।

ব্যাংকের এএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়ার নিয়োগটি ছিল চুক্তিভিত্তিক। তিনি কোভিডে আক্রান্ত ও পরবর্তীতে শারিরীক ও মানসিক জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি চুক্তিভিত্তিক চাকুুরী হতে (২৮ জানুয়ারি) অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

তাঁদের উভয়ের আবেদন মঙ্গলবার (৩১ জানুয়ারি অনুষ্ঠিত) পরিচালনা পর্ষদের ৪৯২তম সভায় যথানিয়মে গৃহীত হয়।

এসআইবিলে ২০২১ থেকে ২০২২ সালে ব্যাংকের খেলাপী বিনিয়োগ প্রায় ১% কমেছে। অধিকন্তু অবলোপনকৃত বিনিয়োগের ক্ষেত্রে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আদায় হয়েছে প্রায় ৮ গুণ। ২০২২ সালে ২০২১ সালের তুলনায় আড়াইগুণের বেশি রেমিটেন্স আহরণ হয়েছে।

শাখা-উপশাখা-এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ ও সুশাসন নিশ্চিত করে ব্যাংককে অগ্রগতির দিকে নিয়ে যেতে আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট।

অতএব আমাদের প্রত্যাশা দেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনীতির অগ্রগতির ধারাকে বজায় রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ